সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইদহ কেসি কলেজ বন্ধের ঘোষণা ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভা আশাশুনিতে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-৩ গলাচিপায় মায়ের নির্মমতা অব্যাহত: জান্নাতুলকে এবার জোরপূর্বক শ্বশুরবাড়িতে তুলে নেওয়ার চেষ্টা টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ডা.এম এ মুমিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার পরিদর্শন করেন এবং হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন। এসময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, ফরিদুল ইসলাম সহকারি কমিশনার ভূমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা,শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বিএনপি’র উপজেলা সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । তিনি এনসিডি কর্নারের খোঁজ খবর নেন। ডিজিটাল বিপি মেশিনে নিজের উচ্চ রক্তচাপ মাপেন। ওষুধের পর্যাপ্ততা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জানতে চান এবং এনসিডি রোগীদের নিয়মিত ফলোআপের কথা বলেন।
দেশে ৭২ শতাংশের উপরে মানুষ অসংক্রামক রোগে মৃত্যুবরণ করছে, এর মধ্যে এক তৃতীয়াংশের উপরে হার্ট এটাক ও স্ট্রোকে মারা যাচ্ছে। অসংক্রামক রোগে মৃত্যুহার কমাতে উচ্চরক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখার জন্য এনসিডি কর্নারে সারা বছর ওষুধের সরবরাহ নিশ্চিত করার উপর জোড়দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই উপজেলায় ৫১৮২ জন উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের রোগী ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিমাসে সেবা নিয়ে থাকে। নিয়মিত ওষুধ না থাকায় রোগীর নিয়মিত ফলো আপ সেবা ব্যাহত হচ্ছে বলে জানা যায়।

তবে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোন হাসপাতালেই আর ওষুধের অভাব হবেনা। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করে চলছে। আশা করি এই হাসপাতালেও আর কখনো এগুলো সমস্যা হবেনা। বলে বক্তব্য শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা