মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) এনআরবিসি ব্যাংক পাঁচবিবি শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম (ডালিম), বন্ধনের নির্বাহী পরিচালক মো. আব্দুল হাফিজ সরদার, বন্ধনের কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম চৌধুরী (বিপ্লব), পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডা. হাসান আলী, বিডি ক্লিনের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, এপিবিপির হেড ব্রাঞ্চের মো. খায়রুল হুদা এবং এনআরবিসি ব্যাংকের এফভিপি শ্যামল চন্দ্র বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক পাঁচবিবি শাখার ম্যানেজার মো. শাহারুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই শাখার কর্মকর্তা এ কে এম নাসরুল হুদা। আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা