সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা,

শারমিন আরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬
ঝিনাইদহ:

ঝিনাইদহের ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এক উঠান বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ঝিনাইদহের কুশাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোলাম নবী বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আকর্ষণে ছিলেন ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসহাক আলী মোল্লা।
সাবেক যুবনেতা মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি আইয়ুব হোসেন
৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনারুল মোল্লা
ইসহাক আলী মোল্লার সুযোগ্য সন্তান নেফার মোল্লা
স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ: সাহেব আলী মন্ডল, তোয়াজ উদ্দিন খান, শাহাদাত হোসেন, তোফাজ্জল হোসেন, মন্টু বিশ্বাস, মফিজ মণ্ডল, গোলাম রসূল, মইদুল ইসলাম, পলাশ হোসেন, মনিরুল ইসলামসহ কুশাবাড়ীয়া ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের গ্রামবাসী।
উঠান বৈঠকে বক্তারা ইসহাক আলী মোল্লার রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, “ইসহাক আলী মোল্লা দীর্ঘদিন ধরে রাজপথে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মনোনয়ন প্রদান করলেও বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র নির্যাতন, মামলা ও অত্যাচারের কারণে তিনি মাঠে নামতে পারেননি।”
বক্তারা আরও উল্লেখ করেন, আওয়ামী শাসনমালে ইসহাক আলী মোল্লা বহুবার কারাবরণ করেছেন ও রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন। তার পুত্র নেফার মোল্লাও বাবার বিগত দিনের ত্যাগ ও জেল-জুলুমের কথা তুলে ধরে বিএনপির উর্ধ্বতন নেতৃত্বের কাছে তার বাবার জন্য দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশা করেন।
জনসভায় উপস্থিত কুশাবাড়ীয়া গ্রামের মাতব্বর ও সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করে বলেন, “আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সকলে ঐক্যবদ্ধ। ৬ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২২৭০টি। আমরা সুদৃঢ়ভাবে অঙ্গীকার করছি, এই ওয়ার্ডের একটি ভোটও বাইরে যাবে না—সবগুলো ভোটই আমরা ইসহাক আলী মোল্লাকে বিজয়ী করতে অর্পণ করব।”
গ্রামবাসী আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ইসহাক আলী মোল্লা বিজয়ী হয়ে তাদের পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধন করবেন। অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে জনসভাটি সমাপ্ত হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা