মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

স্টাফ রিপোর্টার। জয়নাল আবেদীন রাজু কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। সোমবার (১৯ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রজননক্ষমতা ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কিশোরীদের সুস্থ বিকাশ, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও উপবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েরা যেন শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকশিত করে নেতৃত্বের পর্যায়ে পৌঁছাতে পারে, সে জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কিশোরীদের সুস্থ বিকাশ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় পাথরঘাটার সার্বিক পরিস্থিতি তুলে ধরে চীফ হুইপ মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘Strengthening Parliament’s Capacity in Integration of Population and Development Issues (SPCPD)’ প্রকল্প, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরগুনা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব মো. আল মামুনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা