সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইদহ কেসি কলেজ বন্ধের ঘোষণা ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভা আশাশুনিতে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-৩ গলাচিপায় মায়ের নির্মমতা অব্যাহত: জান্নাতুলকে এবার জোরপূর্বক শ্বশুরবাড়িতে তুলে নেওয়ার চেষ্টা টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

গলাচিপায় মায়ের নির্মমতা অব্যাহত: জান্নাতুলকে এবার জোরপূর্বক শ্বশুরবাড়িতে তুলে নেওয়ার চেষ্টা

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় ১৪ বছরের বিদ্যালয় ছাত্রী জান্নাতুল আক্তারকে জোরপূর্বক বাল্যবিয়ে দেওয়ার জঘন্য অপচেষ্টা ও শারীরিক নির্যাতন নতুন মাত্রা নিয়েছে। মামলায় জামিনে থাকা আসামিরা এবার জান্নাতুলের ছবি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ছাড়াও, সম্প্রতি তাকে বসতঘর থেকে অপহরণ চেষ্টার অভিশংসন করা হয়েছে। চরম নিরাপত্তাহীনতা ও লোকলজ্জায় ঘরবন্দি হয়ে পড়েছে ওই মেধাবী শিক্ষার্থী।

​স্থানীয় ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামের মৃত আব্দুল কাসেম হাওলাদারের মেয়ে এবং খারিজ্জমা ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার (জন্ম: ১ জানুয়ারি ২০১২)। শৈশবেই পিতৃহীন হওয়া জান্নাতুল তার বৃদ্ধ দাদি ফুলভানু বেগমের আশ্রয়ে থেকে পড়াশোনা চালিয়ে আসছিল। কিন্তু তার মা রাহিমা বেগম বিদেশ থেকে ফিরে গত জুন মাসে জান্নাতুলের ইচ্ছার বিরুদ্ধে পটুয়াখালীর জৈনকাঠির মো. কাওসার বিশ্বাসের সঙ্গে বিয়ে দেওয়ার পাঁয়তারা করেন। জালিয়াতি করে বয়সের মিথ্যা হলফনামা বানিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে তা সম্পন্ন করার চেষ্টা করা হয়।

​এ বিষয়ে দাদি ফুলভানু বেগম গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসন বিয়ে বন্ধের কঠোর নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ অমান্য করে গোপনে বিয়ে সম্পন্ন করা হলে ফুলভানু বেগম বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও পরবর্তীতে তারা জামিন পান।
​জামিনে বের হয়ে আসার পর আসামিরা জান্নাতুলকে স্বামীর বাড়িতে তুলে নেওয়ার জন্য আরও বেপরোয়া হয়ে ওঠে। সম্প্রতি জান্নাতুলের আসল ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় আপত্তিকর ভুয়া ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে কিশোরী জান্নাতুলের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে।

​সর্বশেষ, বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর জান্নাতুলকে জোরপূর্বক তুলে নেওয়ার নজিরবিহীন চেষ্টা চালানো হয়। জান্নাতুলের নানা বাড়ির পাশে রাস্তার মোড়ে পাঁচ-ছয়জন লোক ওৎ পেতে থাকে। অন্যদিকে জান্নাতুলের মা রাহিমা বেগম, তথাকথিত স্বামী কাওসার এবং তার দুই-তিনজন বন্ধু রান্না ঘরের পেছনে লুকিয়ে থাকে। জান্নাতুল বাইরে বের হওয়া মাত্রই কাওসার ও তার সঙ্গীরা জান্নাতুলের হাত ধরে টানা-হেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। জান্নাতুল যেতে আপত্তি করলে তাকে শারীরিক ও সামাজিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়।

এ বিষয় কায়সারের পিতা আলকাছ বিশ্বাসের মুঠো ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনার সময় ছিলাম না। তবে আমার ছেলে কাওসার এবং জান্নাতুলের মা রাহিমা বেগম এবং অন্যান্য লোক ছিল। তারা জান্নাতুলকে বুঝিয়ে শুনিয়ে আনতে চেয়েছিল।

​কিশোরীর চিৎকারে স্বজনরা এবং আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী দেখতে পান, রাস্তায় আগে থেকেই কাওসারের বাবা আলকাছ বিশ্বাস, মা রাজভানু বেগম এবং জান্নাতুলের মা রাহিমা বেগম মোটরসাইকেল নিয়ে প্রস্তুত ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

​বর্তমানে অবরুদ্ধ ও মারাত্মক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কিশোরী জান্নাতুল। অঝোরে কাঁদতে কাঁদতে জান্নাতুল আকুতি জানায়, “আমি পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এরা আমার ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়েছে, এখন জোর করে তুলে নিয়ে যেতে চায়। আমি এর বিচার চাই, নিরাপত্তা চাই।”
​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইন প্রয়োগকারী সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর জরুরি ও কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা