শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

জাজিরা পালেরচর আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ,আতঙ্কে পরিবার

 

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী নয়ন মনি (১৫) প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। পারিবারিক ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী প্রতিদিনের মতো বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা জানান, নয়ন মনি নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তাদের আত্মীয় আকরাম নামে এক বখাটে যুবকসহ কয়েকজন তাকে অপহরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ছাত্রীর বাবা ও চাচা আকরামের পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে দ্রুত মেয়েকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। তবে ৪-৫ দিন পার হয়ে গেলেও এখনো ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে অভিযুক্ত আকরামের পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপহরণকারীদের গ্রেফতার এবং মেয়েটিকে নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছেন। জাজিরা থানার কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে। সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সকলের সহযোগিতা কামনা করেছে এবং কোনো তথ্য থাকলে দ্রুত থানায় জানানোর অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা