তারিখ: ১২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা-২ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া তুলে ধরতে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করেছেন ওই আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন এমপি।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি উপস্থিত থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার লক্ষ্যে অংশগ্রহণ করেন। সংসদ অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে তিনি চুয়াডাঙ্গা-২ আসনের জনগণের প্রতিনিধি হিসেবে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংসদে উপস্থিত থেকে এমপি মোঃ রুহুল আমিন দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়ন আরও ত্বরান্বিত করবেন।
জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে অন্যান্য সংসদ সদস্যদের সাথে নির্ধারিত আসনে উপস্থিত রয়েছেন এমপি মোঃ রুহুল আমিন।