রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত । অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

বরগুনায় মায়ের হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে চার বছরের শিশু সন্তান ঃ

বিশেষ প্রতিনিধি (আতাউর রহমান)

বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মায়ের হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা আছিয়ার চার বছরের শিশুটি উপস্থিত সকলকে কান্নায় ভেঙে ফেলে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘আছিয়ার হত্যার বিচার’ এবং ‘খুনিদের ফাঁসি’ লেখা প্ল্যাকার্ড ধরে প্রতিবাদ জানান।

এসময় নিহত আছিয়ার বাবা মুজিবর জমাদ্দার, চাচা জাহাঙ্গীর জমাদ্দার, বোন মনিরা বেগম, স্থানীয় মসজিদের ইমাম এবং গ্রামবাসীরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন যে, যৌতুকের টাকার জন্য আছিয়া আক্তারকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। ঈদের পোশাক কিনতে দেরি করায় তাকে হত্যা করা হয়েছে।

তারা আরও অভিযোগ করেন যে, খুনিরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যার চেষ্টা করেছিল। পুলিশ যখন লাশ উদ্ধার করতে যায়, তখন আসামিরা পালিয়ে যায়, যা প্রমাণ করে যে তারাই খুনি।

নিহত আছিয়ার সন্তানের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বাবা, আমার মাকে ফিরিয়ে দাও। আমার মা কেন কবরে? আমি প্রশাসনের কাছে জবাব চাই।’ এই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত সকলকে কান্নায় ভেঙে ফেলে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘হত্যার সাথে জড়িত সকল আসামিকে এই সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায়, স্থানীয়রা তালতলী থানা ঘেরাও সহ কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেবেন।’

তালতলী থানার ওসি আশাদুর রহমান বলেন, ‘এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলাটি তদন্ত করছি। এই ঘটনায় জড়িত সকল আসামিকে বিচারের আওতায় আনা হবে, এ ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’

১১/০৩/২০২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা