বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন

কেয়ার এন্ড কোম্পানী (বাংলাদেশ) লি. এর পণ্যের প্রচার ও ব্যবহার বাড়াতে আহ্বান

আসাদুজ্জামান

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেয়ার এন্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড এর উৎপাদিত বিভিন্ন ভোক্তা পণ্যের গুণগত মান ও ব্যবহার নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত চিনি, ভিনেগার, ডিনেচার্ড স্পিরিট, জৈবসার ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ডিস্টিলারি পণ্য বাজারে বেশ সুনাম অর্জন করেছে।

প্রচারিত তথ্য অনুযায়ী, আখ থেকে উৎপাদিত কেয়ার চিনি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। প্রতিষ্ঠানটি ১ কেজি ও ২ কেজি প্যাকেটে দেশীয় বাজারে চিনি সরবরাহ করে আসছে। এছাড়াও কেয়ারের মল্টেড ও সাদা ভিনেগার গুণে ও স্বাদে অনন্য বলে দাবি করা হয়েছে। আচার, সস সংরক্ষণ এবং সুস্বাদু সালাদ তৈরিতে এটি বিশেষভাবে কার্যকর।

একইসঙ্গে কেয়ার ডিনেচার্ড স্পিরিট ঘরের বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহারের জন্য উপযোগী। কৃষকদের জন্য প্রতিষ্ঠানটি জৈবসারও বাজারজাত করছে, যা মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির গঠন উন্নত করা এবং গাছের পুষ্টি জোগাতে সহায়ক বলে জানানো হয়েছে।

এছাড়াও হাত ও ত্বক জীবাণুমুক্ত রাখতে কেয়ার হ্যান্ড স্যানিটাইজার একটি দ্রুত কার্যকর জীবাণুনাশক সলিউশন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেয়ারের উৎপাদিত পণ্য গুণে মানে অনন্য এবং দেশীয় শিল্পকে এগিয়ে নিতে এসব পণ্য ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা