রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত । অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

‎কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • ‎কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠি
    ‎
    ‎ফরহাদ রহমান ::::
    ‎HUMAN AID INTERNATIONAL (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ‎
    ‎৯ মার্চ ২০২৬, সোমবার বিকেল ৩ ঘটিকায় কক্সবাজারের হোটেল আলগনি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
    ‎
    ‎সদস্য সালাউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম।
    ‎
    ‎এ সময় বক্তব্য রাখেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সহ-সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিক, মোঃ বেলাল,সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক এন. আলম, টেকনাফ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, হিউম্যান এইড কক্সবাজার জেলা কমিটির যুগ্ম অর্থ সম্পাদক নাছিমা আক্তার,সহ-আইন বিষয়ক সম্পাদক শহীদুল হক জনি,পরিকল্পনা সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মোঃ রাসেল আলী তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেশা জিন্নাত,শিশু বিষয়ক সম্পাদক আব্দু রহিম বাবু,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোকছুদ আলম,সহ-সাংস্কৃতিক সম্পাদক সাহাব উদ্দিন হিরু।
    ‎
    ‎এ সময় উপস্থিত ছিলেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা সদস্য মোহাম্মদ রাসেল, আফতাব হোসেন আশিক, সোলতান আহমদ, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, সালাউদ্দিন, আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
    ‎
    ‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    ‎হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন, সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    ‎
    ‎সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সবসময় মানুষের পাশে থাকবে।
    ‎
    ‎সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, সমাজের অন্যায়-অবিচার, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
    ‎
    ‎আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা