শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা,

যশোরের ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের যাবজ্জীবন

মোঃ রফিকুল ইসলাম (সবুজ)

যশোরের ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার (১৯ অক্টোবর) স্পেশাল জেলা ও দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে অবস্থান করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে গিয়ে দেখতে পান জাহাঙ্গীর দাঁড়িয়ে আছেন। এমন সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি, তবে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মোশাররফ হোসেন ২০১৬ সালের ৩১ অক্টোবর জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার সময় বিচারক জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ জারি করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা