সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

সেনা কর্মকর্তা (অব.) মাসুদউদ্দীন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মোঃ নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার

অন্যতম মাস্টারমাইন্ড মাসুদ গ্রেফতার  চৌধুরী  ২০০৭ সালের ১/১১-এর সময়কাল ঘিরে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দীন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে, রাজধানীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গতকাল রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। মাসুদউদ্দীন চৌধুরী ২০০৭ সালের জরুরি অবস্থার সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। পরবর্তীতে তিনি কূটনৈতিক দায়িত্ব পালন করেন এবং রাজনীতিতেও সক্রিয় হন। তার গ্রেফতারের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তিনি এতদিন কোথায় অবস্থান করছিলেন এবং কারা তাকে সহায়তা করেছে—এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা