বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

সুন্দরগঞ্জে চরাঞ্চলবাসীর স্বপ্ন পূরণ: গাজির কুড়া মসজিদের উন্নয়ন শুরু

 

সিনিয়র স্টাফ রিপোটার – মোঃ আতাউর রহমান মুকুল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের চরাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী কিশামত সদর গাজির কুড়া জামে মসজিদে বহু প্রতীক্ষিত উন্নয়ন কাজের শুভ সূচনা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ২৯-গাইবান্ধা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান সরকার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একে এম নাজমুল হুদা, সেক্রেটারি ওহেদুজ্জামান সরকার, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মোজাহিদ, মসজিদের খতিব হাফেজ এরশাদ আলী, সভাপতি মোজাফফর হোসেন, সেক্রেটারি মোজা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উন্নয়ন কাজের সফলতা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মসজিদ কর্তৃপক্ষ জানান, বহু বছর ধরে মসজিদের ভিত্তি ও অভ্যন্তরীণ কাঠামো সংস্কারের প্রয়োজন ছিল। প্রতিদিন মুসল্লির সংখ্যা বাড়লেও যথাযথ অবকাঠামোগত উন্নয়ন হয়নি। স্থানীয়দের প্রচেষ্টা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় অবশেষে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে মেঝে উন্নয়ন, দেয়াল মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হবে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মাজেদুর রহমান সরকার বলেন,

“মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটি একটি ইসলামী সমাজ গঠনের প্রাণকেন্দ্র। যত উন্নত ও পরিচ্ছন্ন হবে আমাদের মসজিদগুলো, তত বেশি মানুষ ইবাদতের প্রতি আকৃষ্ট হবে। চরাঞ্চলের মতো দূরবর্তী এলাকাগুলোর উন্নয়ন আমাদের অগ্রাধিকার।”

চরাঞ্চলবাসীরা জানান, এই উন্নয়ন কাজ তাদের বহুদিনের স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে দেখে তাঁরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।