বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

রংধনু থিয়েটারের দর্শকনন্দিত নাটক ‘খলনায়ক’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রংধনু থিয়েটার প্রযোজনা-২৮ এর সামাজিক ও বাস্তবধর্মী নাটক ‘খলনায়ক’-এর জমকালো আয়জনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সূত্রাপুরের ঐতিহ্যবাহী জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজনে প্রায় এক হাজার নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয় নাটকটির প্রথম প্রদর্শনী।

 

উদ্বোধন করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, ‘খলনায়ক একটি বাস্তবধর্মী ও সমাজ সচেতন নাটক। আজকের সমাজে যেখানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার তরুণ প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছে, সেখানে এমন নাটক গুলো একটি আলোর দিশা দেখাতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘ইউটিউব ও ফেসবুকের কিছু কনটেন্ট সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এসব দুষ্টু ইউটিউবার ও টিকটকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের নাটকের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে হবে।’

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য সংগঠক ডা. মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক

ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ এ সৌরভ খান। তিনি বলেন, ‘নাটকের প্রাণ হচ্ছে দর্শক-শ্রোতা। খলনায়ক একটি চমৎকার সামাজিক নাটক যা সব বয়সী মানুষের জন্য উপভোগ্য। নাটকের প্রতিটি দৃশ্য বাস্তবতায় ভরপুর।’

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন টুকু (প্রধান বক্তা) ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলমগীর হোসেন (শুভেচ্ছা বক্তব্য প্রদানকারী) ,বন্ধন নাট্যগোষ্ঠীর সভাপতি শহিদুর রহমান মন্টু (বিশেষ বক্তা),রংধনু থিয়েটারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক শাহনাজ সিমি,সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ দুলাল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেশ আহমেদ তাপস, দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন

এছাড়াও নাটকটির সকল কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা