বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

মৌলভীবাজার একতার বন্ধনের ইফতার মাহফিল

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার

সম্প্রীতি ও ঐক্যের বার্তা কক্সবাজার মৌলভীবাজার স্টেশন চত্বরে সামাজিক সংগঠন “মৌলভীবাজার একতার বন্ধন”-এর উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনের সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও প্রধান বক্তা বেলাল উদ্দিন মেম্বার (২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ, ২নং ওয়ার্ড)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিয়াল একাডেমি কেজি স্কুলের প্রধান শিক্ষক জামাল হোসাইন (বি.এ), বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা সভাপতি ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং জমিরিয়া আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন, মাওলানা শাহ আলম, টেকনাফ উপজেলা বিএনপির তাতী দলের সভাপতি ও ব্যবসায়ী রফিকুল ইসলাম হৃদয়, বিএনপি নেতা সিরাজুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক দলের হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহ্বায়ক গিয়াস উদ্দিন হায়দার শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, কার্যকরী পরিষদের সদস্য বদি আলম, বেলাল উদ্দিন, আবসার উদ্দিন জয়, জালাল উদ্দিন এবং সিনিয়র সদস্য আব্দুর রহমান, রমজান আলী, জাফর আলম, ইসমাইলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসে অবস্থানরত উপদেষ্টা আবদুল করিম (দুবাই), এফ. এ সোহেল চৌধুরী, হাজ্বী দেলোয়ারসহ দেশ-বিদেশে থাকা সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসাই সময়ের দাবি। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা