মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

মিঠফোর্ডে ব্যবসায়ী হত্যা মামলাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মনপুরায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ী হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিরুদ্ধে অবস্থান ও মিছিল করেছে কয়েকটি রাজনৈতিক দল। এরই প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার হাজীর হাট বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে দুটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের সমর্থকরা পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা বলেন, “দেশের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে যখন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তখনই জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলনের মতো কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। বিএনপির বিপুল গণজোয়ারে তারা ঈর্ষান্বিত হয়ে নির্বাচন বানচালের জন্য একের পর এক চক্রান্ত করছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব অপকৌশল জনগণ কোনো দিন ভালোভাবে নেবে না। জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় বিএনপিকেই সরকারে প্রতিষ্ঠিত করবে।”

আলম সমর্থিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলম ভূঁইয়া, জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ নুরউদ্দিন টিপু, মোটর চালক দলের সভাপতি মোসলেহ উদ্দিন খোকন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম ব্যাপারী, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওলামা দলের সম্পাদক হাফেজ আব্দুল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে নয়ন সমর্থিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, যুবদলের আহ্বায়ক সামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, ছাত্রদলের আহ্বায়ক একরাম কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে পৃথক মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।