রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিএনপিকে দায় দিচ্ছে – ছাত্রদল

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগরে
প্রেম সংঘটিত ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে।

এমন দাবি নিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আজ বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

প্রতিবাদ মানববন্ধনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, এনসিপি তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে এবং পাশাপাশি গত সোমবার আনুমানিক রাত ৮ টায় রাজধানীর রূপনগরে প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতারা বিশৃঙ্খলা ও হামলা করে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে।

ছাত্রদলের নেতারা তাদের বক্তব্য বলেন,
বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে গণমানুষের দল বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। দলটি রাজনৈতিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্হ হয়েছে বলে আমরা মনে করি।

এসময় ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে আরো বলেন- রূপনগরের ছোট্ট একটি ইস্যুকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে ফায়দা হাসিলের চেষ্টা করেছে। তাদের এ অপচেষ্টা জনগণ কখনও সফল হতে দিবে না।

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যেটা সঠিক সেটা বলুন। বিএনপি’র বিরুদ্ধে কোন অপপ্রচার করে লাভ হবে না। বিএনপি গণমানুষের জনপ্রিয় একটি রাজনৈতিক দল।

এসময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের হাতে ছাত্রলীগের পুনর্বাসন করছে এনসিপি এমন মর্মে একাধিক ব্যানার ফেস্টুন দেখা গিয়েছে। এছাড়াও এনসিপি নেতারা যে ছাত্রলীগের পদধারী ছিল তার সকল তথ্য উপাত্ত দেখা গিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীদের হাতে।

মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহ- সভাপতি মোঃ কাওসার খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ কাওসার খান সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ ও থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা