মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস

পল্লবীতে পুলিশের উপর হামলা,করে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিয়েছে আসামির আত্মীয়-স্বজন

 

এস এম রফিক স্টাফ রিপোর্টার ঢাকা

রাজধানীর পল্লবী থানার এভিনিউ-০৫ এলাকায় গতকাল রাতে সংঘটিত এক নাটকীয় ঘটনায় পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পি। গতকাল ৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারের পর পুলিশকে লক্ষ্য করে সংঘবদ্ধ একটি চক্র আকস্মিক হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পিকে ছিনিয়ে নেওয়া হয়, এতে চার পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, বাপ্পি একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতারের পর তার সঙ্গীরা পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় একাধিক নারী ঢাল হয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে পড়ে এবং আসামিকে ছিনিয়ে নেয়।

আহত পুলিশ সদস্যদের মধ্যে পল্লবী থানার এসআই মওদুদসহ চারজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন: শবনম, ডলি, সোহাগ ও
জসিম। নাম না জানা আরোও একজন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল সাহেব দৈনিক মাতৃজগত ’কে জানান, “এটি একটি সংঘবদ্ধ মাদক চক্রের পরিকল্পিত হামলা। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা হবে।”

ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এলাকাজুড়ে। সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি বাপ্পিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা