সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত   

 

খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী ইকরা পরিবহন ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার কেওয়াবুনিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় আজ ২১ জুন শনিবার বিকাল ৪ টার সময় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বলই বুনিয়া গ্রামের মাওলানা মোঃ জাহিদুল ইসলাম মোল্লার নবজাতক শিশু সন্তানকে ডাক্তার দেখাতে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আমতলী উপজেলার কেওয়াবুনিয়া এলাকায় আসার পরে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি বাস পিছন থেকে এসে ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকটি মুহূর্তে ধুমড়ে মুছরে রাস্তার পাশে পড়ে যায়।

এতে জাহিদুল এর শ্বশুর আ. আজিজ খান (৬৫) এবং তার দাদী খাদিজা বেগম (৫৫) ঘটনাস্থলে মারা যায়। জাহিদুল এর স্ত্রী মোসা. মোছাদ্দেকা বেগম (৩০) গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। নবজাতক শিশুটি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।

খবর পেয়ে আমতলী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

আমতলী থানা কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানায় এ সংক্রান্তে আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরে চালক হেলপার পালিয়েছে। তদন্ত অব্যাহত আছে। ঘটনার সত্যতা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায় বাস চালকের অসতর্কতার কারনে এ দূর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা