বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ঢাকা-১৬ আসনে এনসিপি নেতার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-১৬ আসনের (পল্লবী-রূপনগর) জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও ২০টি শহীদ ও আহত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৬ আসনে এনসিপি মনোনীত গণভোটের এম্বাসেডর ইঞ্জিনিয়ার আল ইমরান নাঈমের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গত কয়েকদিন ধরে পল্লবী ও রূপনগর থানার বিভিন্ন এলাকায় গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এনসিপি, জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এসময় তারা পরিবারের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং ঈদ উপহার তুলে দেন। আবেগঘন পরিবেশের সৃষ্টি পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আল ইমরান নাঈম ও দলীয় নেতৃবৃন্দ শহীদ হৃদয়, আকাশ, রনি, শাকিল, লালু, মাহফুজ, মোমিন, বাবুল ও দেলোয়ারসহ অন্যান্য শহীদদের বাসায় যান। শহীদ পরিবারের সদস্যরা জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন এবং বর্তমান জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেন। এতে উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একই সঙ্গে আহতদের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। নেতৃবৃন্দের উপস্থিতি উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন রেহানা আক্তার রুমা, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর উত্তর) ও পল্লবীর প্রধান সমন্বয়কসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতার বক্তব্য ইঞ্জিনিয়ার আল ইমরান নাঈম বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতির গর্ব ও অহংকার। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি। তাই তাঁদের পরিবারের পাশে থাকা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক অঙ্গীকার। আমরা কেবল ঈদের মতো উৎসবেই নয়, বরং সবসময় তাঁদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, “আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।” শেষে নেতৃবৃন্দ শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল নাগরিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা