মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ট্রাক চাপায় আশরাফুল নিহত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আশরাফুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা মধ্যে পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আশরাফুল ময়মনসিংহের ভালুকা থেকে চিকিৎসা শেষে এমসি বাজার এলাকায় একটি গাড়ি থেকে নামেন। এরপর মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় উত্তরের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির খালি ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, আশরাফুল কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়েছিল। শুক্রবার সকালে সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিক বলেন, রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ট্রাকের চাপায় ওই পথচারীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা