বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

গাজীপুরের শ্রীপুরে থেকে ১৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতার ২

 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর থেকে ১৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলের দিকে গোয়েন্দা পুলিশের গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ্ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে ওইসব মদসহ ২জনকে আটক করে।

আটক দু’জন হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মৃত আমির হামজার ছেলে ও কভার্ডভ্যান চালক মো. ইমরান হোসেন (২৪) এবং নেত্রকোনা সদর থানার মৃত শাহাবুদ্দিনের ছেলে কভার্ডভ্যান হেলপার আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৪)।

গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা এলাকায় মাদক পরিবহন হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এসময় নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে (ঢাক মেট্রো ন- ২১-০০৭৬) তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১শ ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ৪টি প্লাস্টিকের বোতলে এগুলো রক্ষিত ছিল। যার ওজন ৬৬ লিটার। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ্ বলেন, ‘এসব মাদকদ্রব্য শ্রীপুরের মাওনা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের কাছে বিক্রির উদ্দেশ্যে এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন। তবে, তাজুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।’

গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, ‘মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং আদালতে সোপর্দ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।