বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবা সহ ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল সহ গ্রেপ্তার ৪

 

প্রকৌশলী মোঃ কাওছার আলী স্টাফ রিপোটার:

খুলনায় দেশি, বিদেশি অস্ত্র এবং ১০৫ পিস ইয়াবাসহ নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: সালাউদ্দিন বুলবুল ও একই ওয়ার্ড যুবদল সভাপতি তৌহিদুর রহমান তৌহিদকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে তাদের টুটপাড়া তালতলা মেইন রোড থেকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

আটককৃতরা হলেন, টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তৌহিদ এবং তার ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান, টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো: সালাউদ্দিন মোল্লা বুলবুল এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো: আরিফ মোল্লা।

স্থানীয়রা জানান, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলেসহ ৪ জনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময়ে যৌথবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি নাইন দু’টি গুলিসহ একটি পিস্তল, ৪ টি গুলিসহ একটি ওয়ান শুটার, একটি দেশী পিস্তল, তিনটি রামদা, দু’টি চাইনিজ কুড়াল, ৩ টি চা-পাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫ পিস ইয়াবা, ৬ টি মোবাইল এবং ৩ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। রাতে যৌথবাহিনীর সদস্যরা তাদের নিয়ে যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় এখনও অবস্থান করছে বলে ওই সূত্রটি আরও জানায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ আটক করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, মো: সালাউদ্দিন মোল্লা ৩০ নং বিএনপি’র সভাপতি এবং শেখ শেখ তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য। যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার কোন সদস্য পদ নেই। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করেছেন। তবে কিভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তার জানা নেই বলে তিনি এ প্রতিবেদককে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।