বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

কৃষকের ছদ্মবেশে আত্মগোপন: দীর্ঘদিনের পলাতক আসামি অবশেষে গ্রেফতার।

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ।

দীর্ঘদিন ধরে কৃষকের ছদ্মবেশে আত্মগোপনে থাকা মাদক মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার চৌকস অফিসার এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহ আলম। তিনি মোঃ শফিকুল আলমের ছেলে। তার বাড়ি উপর চাকপাড়া গ্রামে, শাহবাজপুর ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি কৃষকের ছদ্মবেশ ধারণ করে এলাকায় আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিলেন। পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ০৫টি জিআর ওয়ারেন্ট ছিল। এর মধ্যে ০৪টি জিআর ওয়ারেন্ট এবং ০১টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। সবগুলো ওয়ারেন্টই মাদক সংক্রান্ত মামলার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে নজরদারি অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম) অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে শিবগঞ্জ থানা পুলিশের এমন তৎপরতাকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।