মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

কালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রের ওপর বর্বর হামলা, অপরাধীর শাস্তির দাবিতে মানববন্ধন

 

মোঃ শাকিল রেজা স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যাপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গিফারীকে নির্মমভাবে কুপিয়ে জখম করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় কালীগঞ্জ থানার সামনে গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গিফারীর পরিবারসহ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিলে মাছ ধরতে যাওয়ার সময় মনোহরপুর গ্রামের এক ব্যক্তির নেতৃত্বে গিফারীর ওপর বর্বর হামলা চালানো হয়। এই নির্মম ঘটনায় শিশু গিফারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারীরা। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনার পরপরই গিফারীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বাদী আসামিদের নাম-পরিচয় জানাতে পারেননি। তবে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা