শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

 

মো: ফারুক হোসেন ব্যুরো প্রধান,রাজশাহী:

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেয় সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।

এসময় তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

উপস্থিত বক্তারা বলেন, গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কী বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? আজ মানবাধিকার কোথায়? যত মানবাধিকার কী শুধু তাদের বেলায়? আমরা ফিলিস্তিনের সমর্থনে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।

উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ফিলিস্তিনিদের ওপর এমন বর্বরতার পরও আমরা আর নিরব থাকতে পারি না। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই।

প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ বলেন, এই আয়োজন শুধু একটি প্রতিবাদ নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় তিনি ইসরায়েলি পণ্য বয়কটের আহব্বন জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা