সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

লালমোহনে কিশোর গ্যাংগের ৪ সদস্য আটক

 

মোঃ এমরান হাসান আলীম লালমোহন,প্রতিনিধি:

ভোলার লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভাঙার কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। তবে গ্যাং লিডারকে এখনো আটক করতে পারেনি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, উপজেলার ফরাজগঞ্জ এলাকার মোসলেউদ্দিন নামের যুবককে মারধেরর ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার বিকেলে ভোলা আদালতে প্রেরণ করা করা হয়েছে। আটককৃতরা হলেন ফরাজগঞ্জে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পেশকার হাট এলাকার মো. সালাউদ্দিন এর ছেলে মো. সিয়াম। মো. মোসলেউদ্দিনের ছেলে মো. সাকিব। মো. শাহাবুদ্দিনের ছেলে মো. রনি এবং মো. খোকনের ছেলে মো. পারভেজ।
থানা অফিসার ইনচার্জ আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্যাং লিডারকে আটকের চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে তাহার লোকেশন মাদারীপুরে অবস্থান করছে জানতে পেরেছি। আমরা মূল আসামিকে ধরার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি খুব শিগগিরই আমরা তাকে আটক করতে পারব।

উল্লেখ্য শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের মাদক সেবনে বাধা দেওয়ার কারণে মোসলেউদ্দিন নামের এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।মোছলেউদ্দিন বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা