শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, উস্কানি মূলক পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন, চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূ মারজিয়ার ওপর নির্যাতনের অভিযোগ কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

লাখাইয়ে গরু চুরির ঘটনায় দুই জন গ্রেপ্তার

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রদিনিধি :

লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে ফ্রিজিয়ান জাতের দুটি গরু চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন
লাখাই উপজেলার ৫নং করাব ইউপির ৭নং ওয়ার্ডের সিংহগ্রামের জিল্লুর রহমান চৌধুরীর ছেলে সাকিল আহমেদ চৌধুরী(২২),এবং হবিগনজ সদর থানার উমেদনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া( ৩২)কে গতকাল রাতে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তাদের আটক করে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ।আটকৃত আসামিদের রাতেই লাখাই থানা নিয়ে আসা হয়। জানা গেছে, গত ১৩ জুন (শুক্রবার) জুমার নামাজের সময় পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা মৃত ভাসান মিয়ার ছেলে নাসির উদ্দিনের মূল্যবান দুটি ফ্রিজিয়ান গরু চুরি হয়। এ ঘটনায় তিনি লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। চুরি হওয়া গরু পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা চৌধুরী বাড়ির মোঃ জিলু মিয়ার চৌধুরীর ছেলে মোঃ শাকিল চৌধুরী(২২) কে শনাক্ত করা হয়। এছাড়া কামরাপুর, নতুন ব্রিজ, বেকিটেকা, কিবরিয়া ব্রিজ ও ইমামবাড়ী এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাসির উদ্দিন নিজেই শাকিলকে শনাক্ত করেন। ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, ” আমি বাড়ীর পাশের মাঠে আমার ফিজিয়ান দুটি গরু ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে আমি জুম্মার নামাজে চলে যাই,এ সময় শাকিল মিয়া চৌধুরী আমার বাড়ীর পাশের মাঠ থেকে গরু দুটি চুরি করে নিয়ে যায়, আমি বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিনতে পারি। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন আগেও এলাকায় আরও বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে এবং অনেকেই ধারণা করছেন যে এই চুরির ঘটনাগুলোর সাথেও শাকিল জড়িত থাকতে পারে।
যেহেতু ঘটনাটি লাখাই এ ব্যাপারে লাখাই থানার মাধ্যমে জানা গেল ২৩ শে জুন (সোমবার) অভিযুক্ত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা