বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

রাজশাহীতে ওসির তৎপরতায় আত্মসাৎকৃত মাল্টিমিডিয়া বোর্ড উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদের নেতৃত্বে আত্মসাৎকৃত একটি মাল্টিমিডিয়া বোর্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) মজনু আহমেদ সাগর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ গিয়ে বোর্ডটি উদ্ধার করে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সাগরের সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলা (৩৮) সাগর সাইন্স একাডেমি থেকে মাল্টিমিডিয়া বোর্ডসহ বিভিন্ন মালামাল বের করে নিয়ে যায়। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে নিউমার্কেটের একটি দোকানে ডিসপ্লে করে রাখে। বিক্রি না হওয়ায় গত ১৫ জানুয়ারি নীলা বোর্ডটি তার বাসায় নিয়ে যায়। মজনু আহমেদ সাগর বোর্ডটি চাইতে গেলে মোসা মাহবুবা খাতুন নীলা (৩৮) ও তার ভাই মো মাহবুবুর রহমান মাসুম (৪০), সাগর ও তার ভাইকে এলাকা থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

 

ওসি মোস্তাক আহমেদ জানান, “অপরাধী যতোই চতুর হোক না কেন, আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। আমরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা সচেষ্ট।” অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বোর্ডটি উদ্ধার করে আসল মালিকের কাছে হস্তান্তর করি ।

মজনু আহমেদ সাগর পুলিশের এই সফলতাকে স্বাগত জানিয়েছে এবং ওসি মোস্তাক আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন।

সাগর আরও বলেন, আমার নামে যে মিথ্যা মামলা হয়েছে সেগুলোর সঠিক তদন্ত চাই এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা