মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১০ নম্বর ফুটপাতের চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি ব্যবসায়ীদের ইকুরিয়া বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি রাজবাড়ীতে ৫৬ টাকায় পুলিশের চাকুরী। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল  বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও ও সেতু অবরোধ। ঝিনাইদহের বিষয়খালী বাজারে ঘোষ সুইট হোটেলে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান খান ইসমাইল হোসেন খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ। সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহত রাজশাহীতে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা

যশোরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করার চেষ্টা: প্রতিপক্ষের

নিউজ প্রতিবেদন

যশোরের রাজারহাট মোড়ে পূর্ব শত্রুতার জেরে শহীদ হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এসময় তাকে হত্যা করার চেষ্টা চালায়। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানার রামনগর রাজারহাট মোড়ে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।আহত শহীদ হোসেন রাজারহাট মোড় এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে রাজারহাট ধোপা পাড়ার শওকতের ছেলে ইসরাফিলসহ ৫/৬জন শহীদের উপর হামলা চালায়। তারা ধারালো চাকু দিয়ে শহীদের পেট, কোমর ও পিঠে চার জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা শহীদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, শহীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা