রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

মিরপুর বিআরটিএ আনসারের পৃথক অভিযানে ৫ জন দালাল আটক

 

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার :দীর্ঘদিন ধরে মিরপুর বিআরটিএতে দালাল চক্রে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা।তবে নতুন আনসার কমান্ডার ফারুক মিয়া মিরপুর বিআরটিএতে যোগদানের পরে দালাল চক্রের বিরুদ্ধে সজাগ রয়েছেন। তিনি বিভিন্ন সময় দালাল চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান আনসার সদস্যদের একটি অভিযানে পৃথক পৃথকভাবে দালাল চক্রের পাঁচজনকে আটক করেন।

মিরপুর বিআরটিএ সূত্রে জানা যায়-আটককৃত দালালরা সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি সেবা থেকে বঞ্চিত করছে।

আটককৃতরা হলেন -মো:আব্দুর রব (৪৫),মাহফুজুর রহমান টিটু(অজ্ঞাত), জাহাঙ্গীর আলম(৪৬),আনাসুল হক(৪৭),ফখরুল আলম রতন(অজ্ঞাত)। আটককৃত উক্ত দালালদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় হস্তান্তর করা হয়।

আনসার কমান্ডার ফারুক মিয়া সাংবাদিকদের জানায়- দালালদের মাধ্যমে বেশি অর্থ দিয়েও মানুষ সঠিক সেবা পাচ্ছে না। এই দালালদের কারণে বিআরটিএর বদনাম হচ্ছে। আমরা আনসার সদস্যদের মাধ্যমে দালাল নির্মূলের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা