শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

মনপুরা থানার পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে বলৎকার মামলার আসামি ইলিয়াস এবং অবৈধ জাল ব্যবসায়ী আটক

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ শাকিল খান রাজু

ভোলা জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে বলৎকার মামলার পলাতক আসামি ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার সহযোগী অবৈধ জাল ব্যবসায়ী হাসান মাস্টারকেও আটক করা হয়।

১৮ জুলাই ২০২৫ ইং, সন্ধ্যা ৬টায় (১৮০০ ঘটিকায়) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাষ্টারহাট বাজার এলাকার ব্যবসায়ী মোঃ হাসান মাস্টার ও তার দোকানের কর্মচারীকে আটক করা হয়। তাদের গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ জালের পরিমাণ প্রায় ৭০ লক্ষ মিটার, যার বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি ৫০ লক্ষ টাকা। পরবর্তীতে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা মনে করছেন, এ ধরনের অভিযান অবৈধ কর্মকাণ্ড রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা