সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার, ঢাকা।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও দৈনিক মাতৃজগত পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির যে মহান শিক্ষা আমরা লাভ করেছি, তা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি। ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক অনন্য বার্তা নিয়ে আসে। তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ এই আনন্দে সামিল হতে পারে। ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পাক—এটাই আমাদের প্রত্যাশা।” সাংবাদিক সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, “সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও যোগ করেন, “বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের এই পবিত্র সময়ে আমরা যেন হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা পরিহার করে একে অপরের পাশে দাঁড়াই। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি—এটাই হোক ঈদের প্রকৃত শিক্ষা।” খান সেলিম রহমান দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে ঈদ মোবারক জানান। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও দৈনিক মাতৃজগত পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর প্রতি জানানো হয়েছে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা