রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

খন্দকার জলিল জেলা প্রধান, পটুয়াখালী।

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. মো. হাফিজ উল্লাহ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার কর্মরত সংবাদকর্মীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মো. হাফিজ উল্লাহ বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে পরস্পরের প্রতি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা দেয়। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করেন। তাদের দায়িত্ব হচ্ছে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং মানুষের অধিকার ও কল্যাণে ভূমিকা রাখা। তিনি আরও বলেন, গলাচিপা উপজেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে। প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল সাংবাদিকের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা