রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি : আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

 

রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের খিলক্ষেত থানা বনাম দক্ষিণখান থানার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বরণ করতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকায় মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ৭১ টি ওয়ার্ড এবং ৬২০ টি ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অর্ভ্যথনা জানিয়ে আমাদের প্রিয় নেত্রিকে বরণ করে নেয়া হবে। এছাড়াও দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জোবায়দা রহমান, তাকেও বরণ করতে আমরা প্রস্তুত।

 

আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বসিত মনোভাব, যে আনন্দিত মনোভাব এবং সাধারণ মানুষের যে বাঁধ ভাঙ্গা জোয়ার তৈরি হবে প্রিয় নেত্রিকে অভ্যর্থনা দেয়ার জন্য। সেই বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকানোর সামর্থ্য আমাদের কারো নেই।

 

বাংলাদেশকে নিয়ে যড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ গনতান্ত্রিককামী। বাংলাদেশে পরিপূর্ণভাবে গনতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য এদেশের মানুষ গত ১৭ বছর ধরে যে লড়াই ও সংগ্রাম করছে। সেই সংগ্রামকে আমরা দেখছি- অন্তবর্তী সরকারের ভিতরে থেকে কতিপয় ষড়যন্ত্রকারী ও একটি গোষ্ঠী তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

 

এসময় বিএনপির এই নেতা বাংলাদেশকে নিয়ে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

নির্বাচন ও অন্তবর্তী সরকার প্রসঙ্গ নিয়ে আমিনুল হক বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতে অন্তবর্তী সরকারের ভিতর থেকে কিছু ষড়যন্ত্রকারী কাজ করছে। তারা নির্বাচনকে পিছিয়ে রেখে আরও দীর্ঘ দিন ক্ষমতায় থাকতে চায়।

 

এসময় তিনি তার বক্তব্যে অন্তবর্তীকালীন সরকার জনগণের সরকারের বিকল্প হতে পারেনা বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিককামী। গত ১৭ বছর তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তাই দ্রুত সময়ে ভিতরে নির্বাচন দিন।

 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর সদস্য আলী আকবর আলী, জাহেদ পারভেজ চৌধুরী, নূরুল হুদা ভূইয়া নূরু,

খিলক্ষেত থানা বিএনপি আহবায়ক হাজী এস এম ফজলুল হক, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, তুরাগ থানা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল আলী আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা