রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

ইসরায়েলি পন্য বয়কটের আহ্বান বিএনপি নেতা আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক:
গাজার রাফায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পন্য বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ সোমবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এসময় তিনি ফিলিস্তিনে সব শহিদের আত্মার মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করেন এবং ইসরায়েল যুদ্ধ নীতি ভঙ্গ করে গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের ওপরে এই ধরনের হত্যাযজ্ঞ আমরা আর দেখতে চাই না বলে তিনি উল্লেখ করেন।

এসময় অনুষ্ঠানে কোমল পানীয় ইসরায়েলি পণ্য হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে পণ্যটি ফেলে দেয় হাজারও নেতাকর্মী।

গত ছয় মাসে অন্তর্বতী সরকার দেশে স্থিতিশীলতা ফেরাতে পারেনি দাবি করে আমিনুল হক বলেন,এই পরিস্থিতির পরিবর্তনের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন।
আমরা বিশ্বাস করি দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখার বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে।

এসময় তিনি আরও বলেন,বাংলাদেশের মানুষ দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেখতে চায়।পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষ পরিপূর্ণ ভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।বাংলাদেশের মানুষ স্বৈরাচার এর রেখে যাওয়া ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংষ্কার করতে চায়। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্তবর্তী সরকারের একটি মহল একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং সেই ইস্যুতে আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা জড়িত রয়েছে বলেও আমিনুল হক অভিযোগ করেন।

সংষ্কার প্রসংগে টেনে এসময় তিনি বলেন,
সংষ্কার আপনারাও চান আমরাও চাই। স্বৈরাচার শেখ হাসিনার বিচার আমরাও চাই আপনারাও চান। বাংলাদেশকে তখনই আমরা স্বৈরাচার মুক্ত ও সংষ্কার করতে পারব,যখন বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন,বিলম্ব না করে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। নির্বাচন দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। সেই জনগণের সরকার দেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।জনগণের ভোটের অধিকার পূরণ করতে পারবে। বাংলাদেশের সকল মানুষের অধিকার ও দাবি পূরণ করতে সক্ষম হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক (দপ্তর),মো. আক্তার হোসেন,আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,হাজী মোঃ ইউসুফ,মোঃ আফাজ উদ্দিন,মোঃ শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা