শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, উস্কানি মূলক পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন, চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূ মারজিয়ার ওপর নির্যাতনের অভিযোগ কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

শেখ জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে তালহা স্পিনিং মিলের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

(১৮’ই জুন২০২৬) বৃহস্পতিবার রাত ১০ টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেন দখল করে বিক্ষোভ শুরু করে। কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, গত মে মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ একের পর এক তালবাহানা একের পর এক তারিখ দিয়ে আসছে। জুন মাসের বেতন দেওয়ার সময় চলে আসছে। কিন্তু আমরা বকেয়া বেতন পাচ্ছি না।

লাইলী বেগম নামে এক শ্রমিক বলেন, আমরা না খেয়ে ডিউটি করছি। তবুও তাদের মন গলছে না। মধ্য রাতে কি রাস্তায় এমনিতেই বসে রয়েছি। খুবই কষ্টে সংসার চলছে। নাওয়া-খাওয়া বন্ধ। দোকানে বাকি। বাসাভাড়ার জন্য চাপ বাড়ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত ১০ টা থেকে সড়ক অবরোধ। এখন রাত পৌঁনে ১২ সময় সড়ক এখনো অবরোধ। সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মালিক পক্ষের সঙ্গে কথা হচ্ছে সমস্যা সমাধানের জন্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা