শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকুল স্টোরের কর্মচারীর মৃত্যু, আহত ১ জামালপুরে ধর্ষণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে,গ্রেফতারের দাবীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন৷ টেকনাফে ২১ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷

জামালপুরে ধর্ষণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে,গ্রেফতারের দাবীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন৷

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর

জামালপুর সরিষাবাড়ীর ভাটারায় ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার ও তাদের দৃষ্ঠান্তমুলত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ বিকালে জামালপুর শহরের একটি মিডিয়া হাউজে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা রোকসানা জানান, আসামীরা সম্পর্কে আমাদের আত্মীয়৷ সেই সুবাদে তারা আমার মেয়ের সাথে মানিক ওরফে নাহিদের সাথে বিয়ের প্রস্তাব দেন। আমরা সে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১ মে রাতে মানিক ওরফে নাহিদ ও তার লোকজন নিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমরা পরদিনই বিষয়টি নিয়ে সরিষাবাড়ী থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ মামলার ২নং আসামী সাইফুল ইসলাম খানকে গ্রেফতার করে। উক্ত আসামী গ্রেফতারের পর হতেই ভাটারা ইউনিয়নের হুমায়ুন খান ও হারুন খানের সুপারিশে পুলিশ আর বাকি আসামীদের গ্রেফতার করছে না। বাকি আসামীরা হলো, চরহরিপুরের দুদু মিয়ার ছেলে মানিক ওরফে নাহিদ, পারপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে ইলিয়াস, চরহরিপুর এলাকার সৈকত মাষ্টারের ছেলে লিমন, ভাটারার মোফাজ্জলের ছেলে জনি মিয়া, আবুল কাশেমের ছেলে শুনতুইল্লা। তিনি আরও বলেন, মামলা করার পর হতেই আসামীরা আমাদের নানা ভাবে প্রাণে মেরে ফেলাসহ মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিজে, তার মামা ও পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ মামলায় ৭ নাম্বার আসামী জামিনে আছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ খুজে বেড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা