বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার,রাজশাহী:

রাজশাহী দূর্গাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৭ ও ১৮ জুন) দুইদিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে, দূর্গাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‎দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনা এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (প্রশাসন-১শাখা, ঢাকা) মাহমুদ আল হাসান।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ বাবুল হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ ও মোহাম্মদ আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা সাগর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলাম, সিনিয়র ল্যাব এটেনডেন্ট মোহাম্মদ জমির আলী ও মৌসুমী খাতুন।

‎এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দূর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপি সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, দূর্গাপুর পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, সাংবাদিক বৃন্দ সহ দূর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

‎অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন শেষে অতিথি গণ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দূর্গাপুর ডিগ্রী কলেজ, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আমগ্রাম উচ্চ বিদ্যালয়, হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়, পানানগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।