বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষিজমি মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এমটি ইপিআই এ দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন কর্তৃক নেত্রকোনার দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ এর অভিযোগ: ​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড! ভাতিজার হাতে চাচা খুন! গোমস্তাপুরে কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার। সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ৬ টি জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বনানী স্ট্যান্ডে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে আহত সাংবাদিক আরিফুল ইসলাম, চোখে অস্ত্রোপচারের পরামর্শ বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন ঝিনাইদহে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ সদস্য সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার,

শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড: রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত কার্যকরের দাবি

স্টাফ রিপোর্টার,  মোঃ রমজান সরকার:

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ের মাধ্যমে আমাদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আদালতের এই আদেশে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট।”
বিচার প্রক্রিয়ার পুরো সময়জুড়ে যারা তাদের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাদের এই কঠিন সময়ে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং দেশের সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তবে রায় ঘোষণার মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ নয় উল্লেখ করে তিনি সরকারের কাছে দ্রুত রায় বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, “আমার অবুঝ মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আদালত আমাদের ন্যায়বিচার দিয়েছেন। এখন আমাদের একমাত্র প্রত্যাশা, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়।”
উল্লেখ্য, রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা