শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

আম খাওয়াতে ডেকে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা।

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ জীবন মণ্ডল (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা মডেল থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অভিযুক্ত জীবন মণ্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ বেনু মণ্ডলের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির সম্পর্কে চাচা। ভুক্তভোগী শিশুর নানি জানান, তার মেয়ে ও জামাই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। গত বুধবার দুপুর ২টার দিকে জীবন তার নাতনিকে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় । তিনি বলেন, এ সময় পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে এক নারী ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু মাতব্বর চেষ্টা চালিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পাংশা মডেল থানার তদন্ত পরিদর্শক মোঃ আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন নামে এক কিশোর শিশুটিকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়। তিনি আরও জানান, আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা