শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

কক্সবাজারে ৫০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ফরহাদ রহমান ,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপারের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ সূত্র জানায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের সূত্র ধরে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে বেশ কয়েকটি ফোনের মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ রয়েছে। এ অবস্থায় উদ্ধারকৃত ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো) সঙ্গে নিয়ে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করে নিজ নিজ মোবাইল ফোন গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, নাগরিকদের হারানো মোবাইল উদ্ধারে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের ভাষায়, “জনসেবাই আমাদের অঙ্গীকার, আর জনগণের সন্তুষ্টিই আমাদের প্রেরণা।” যোগাযোগের ঠিকানা: আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা