শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন চৌকস টিম ৯১ টি মোবাইল ফোন এবং বিকাশ নগত থেকে প্রতারিত হওয়া ৩৫,০০০ টাকা উদ্ধার করলেন।

শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

৪ জুন, ২০২৬ ৯১ টি মোবাইল ফোন এবং বিকাশ নগদ থেকে প্রতারিতঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ৯১ টি মোবাইল ফোন এবং বিকাশসেল (CCIC) প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দিয়ে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৯১টি মোবাইল ফোন এবং বিকাশ/নগদ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ (বৃহস্পতিবার) ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। প্রধান তথ্যসমূহ উদ্ধারকৃত সামগ্রী: ৯১টি স্মার্টফোন এবং নগদ ৩৫,০০০ টাকা। উদ্ধারকারী দল: সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ। আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে এগুলো তুলে দেওয়া হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের বিভিন্ন থানায় সাধারণ মানুষ মোবাইল হারিয়ে যাওয়া এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা প্রতারণার শিকার হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস দল উন্নত তথ্য-প্রযুক্তি (Information Technology) ও কল ডিটেইলস রেকর্ড (CDR) অ্যানালাইসিস করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইলগুলো এবং প্রতারিত টাকা উদ্ধার করে। ভোক্তভোগীদের প্রতিক্রিয়া: দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া শখের মোবাইল এবং প্রতারণার শিকার হওয়া টাকা ফেরত পেয়ে শতভাগ সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। তারা ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার ক্রাইম সেলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পুলিশের বার্তা ও সচেতনতা: পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধ দমন এবং জনগণের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে দিতে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা তৎপর। একই সাথে অনাকাঙ্ক্ষিত প্রতারণা এড়াতে সর্বসাধারণকে অপরিচিত নম্বরে লেনদেন না করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা