রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান

ঢাকা প্রতিনিধি:

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রেজাউল কবির দীপু, সিনিয়র সহ-সভাপতি মহসিন মিয়া, সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাশার লাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মারুফ আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়াসহ শতাধিক নেতাকর্মী।
শ্রদ্ধাঞ্জলি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাশার লাবু বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এই স্মরণীয় দিনে আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”
বক্তব্যে তিনি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে গৃহীত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যেককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠান শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা