সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান: মহান্দী-কাশিমনগর সড়ক সংস্কার কাজের উদ্বোধন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান প্রশিক্ষণের দক্ষতা সবার কাছে ছড়িয়ে দিন: ডিসি জাহিদ টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎

‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎

মোঃ ইসমাইল হোসেন নবী, সিনিয়র রিপোর্টার:

রাজশাহী রাজশাহী দুর্গাপুর উপজেলার পুরানতাহেরপুর উচ্চবিদ্যালয় ও দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পুরানতাহেরপুর উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী তানভীর (১৮), সিজান (১৮) ও রাফিউল ইসলাম (১৮)। ‎ ‎আহত পরিক্ষার্থীরা জানান, বখতিয়ারপুর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে কয়েকদিন পূর্বে দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের এবং কানপাড়া উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে পরিক্ষা শেষে সিড়ি দিয়ে নামার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে আজ রবিবার (১৭ মে) দুপুরের দিকে আবারো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা কানপাড়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন সড়কে কানপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ধাওয়া দিলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ‎কিছুক্ষণ পর পুরানতাহেরপুর উচ্চবিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী একটি অটোরিকশা করে বাড়ি ফেরার পথে বখতিয়ারপুর পশ্চিমপাড়া বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের ওপর দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীরা ভুল করে হামলা চালায় এবং অটোরিকশাটি ভাঙচুর করে। ‎ ‎প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অটোরিকশাটি ভাঙচুর করে এবং পরীক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন পরীক্ষার্থী গুরুতর আহত হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ‎ ‎এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা