রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত। শিবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ আটক করেছে বিজিবি। সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী কে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতক মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক এস এম জসিমকে মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে সম্মাননা ও ফুলেল সংবর্ধনা জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে। উখিয়া টেকনাফে বিজিবি’র দুই অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক শৈলকুপায় আলোচিত মোহন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে গলাচিপায় ফ্যামিলি কার্ড বিতরন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী নুর

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত।

মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী নাগরিক সমাবেশ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জোনায়েদ সাকি, মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

এছাড়াও কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, শ্রম ও সময় সাশ্রয় হবে এবং কৃষকরা আরও লাভবান হবেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাদকমুক্ত সমাজ গঠন এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা