রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত। শিবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ আটক করেছে বিজিবি। সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী কে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতক মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক এস এম জসিমকে মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে সম্মাননা ও ফুলেল সংবর্ধনা জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে। উখিয়া টেকনাফে বিজিবি’র দুই অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক শৈলকুপায় আলোচিত মোহন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে গলাচিপায় ফ্যামিলি কার্ড বিতরন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী নুর

মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

এস এম জসিম, বিশেষ প্রতিনিধি :

বন্দরনগরী চট্টগ্রামের সি.ডি.এ মার্কেট সংলগ্ন মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন (২০২৬–২০২৮) উপলক্ষে নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) রাত ৮টায় মার্কেটের করিডোরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম, নির্বাচন কমিশনার কাজী সাইফুল এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে দ্বি-বার্ষিকী নির্বাচনে বিজয়ী কমিটিকে শপথ গ্রহণ করানো হয় এবং তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ নাজিম উদ্দিন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।
দ্বি-বার্ষিকী নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হন মৌচাক প্লাজার লাকি লেদার অ্যান্ড কসমেটিকসের স্বত্বাধিকারী ও সাংবাদিক হাজেরা বিবি লাকি। বক্তব্যে তিনি বলেন, “আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে ২০২৩ সাল থেকে ব্যবসা পরিচালনা করে আসছি। মার্কেট পরিচালনা কমিটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। মার্কেটের সার্বিক উন্নয়নে সকল ব্যবসায়ী ভাই-বোনদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। নির্বাচন পরিচালনা কমিটি এবং মার্কেটের সকল ব্যবসায়ীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউনুস, সহ-সভাপতি মোঃ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আজমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা