রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে। উখিয়া টেকনাফে বিজিবি’র দুই অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক শৈলকুপায় আলোচিত মোহন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে গলাচিপায় ফ্যামিলি কার্ড বিতরন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী নুর মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত তিস্তায় গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ও সম্পাদক হারুন সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ও সম্পাদক হারুন ডিজিটাল ক্লিকে ভাতা পেলেন ১৪ হাজার ৩৭০ নারী, পবায় ৬৬৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উখিয়া টেকনাফে বিজিবি’র দুই অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মোট ইয়াবার পরিমাণ ২ লাখ ৯২ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকারও বেশি।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। এ সময় প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের ভেতরে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখের খিল এলাকার শফিউল্লাহর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩০) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অন্যদিকে একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শাকেরের ঘের এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ৮টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে খাল সাঁতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ২৯ কাটে থাকা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, ব্যবহৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা