বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

শৈলকুপায় আলোচিত মোহন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপার উপজেলার মাধবপুরে আলোচিত মোহন হত্যা মামলার ২২ দিন পর এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি আকবর মৃধাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ফুলহরি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকবর মৃধা মাধবপুর গ্রামের মৃত মোকাদ্দাস আলী মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুরে সংঘটিত আলোচিত মোহন হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ শুক্রবার রাতে ফুলহরি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি আকবর মৃধাকে গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানা পুলিশ জানায়, মোহন হত্যা মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা