শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

তিস্তায় গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

রংপুর বিভাগীয় প্রতিনিধি:

লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪) নামে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৪ নং স্পার বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা স্থানীয় শিক্ষক রেজাউল করিমের ছেলে এবং লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষে ছোট ভাই স্বচ্ছ নদীতে গোসলে নেমে স্রোতে ভেসে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় ভাই সিফাত নদীতে ঝাঁপ দিলে দুজনই নিখোঁজ হয়। পরে জেলেরা নদী থেকে তাদের অচেতন উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা